News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কিন্তু কমিশনের কোনো ভূমিকা নেই, প্রতিবাদে সরব কংগ্রেস 
Image

রাজ্যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কিন্তু কমিশনের কোনো ভূমিকা নেই, প্রতিবাদে সরব কংগ্রেস 

আগরতলা, ১৯ অক্টোবর: রাজ্যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তাতে মানবাধিকার কমিশনের ভূমিকা নেই। এমনটাই অভিযোগ তুলে আজ শ্যামলী বাজারস্থিত মানবাধিকার কমিশন ঘেরাও করল সদর জেলা কংগ্রেস। এদিন কর্মী সর্মথকরা কমিশনের সাইনবোর্ড কালো পতাকা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।

এদিন প্রদেশ কংগ্রেসের এক কর্মী বলেন, রাজ্যে প্রতিনিয়ত অপরাধ বেড়েই চলছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও খুন, সন্ত্রাস ও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ত্রিপুরায় পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করছেন, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রয়েছে।  দুঃখের বিষয়, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার কমিশন কুম্ভকর্ণের ভূমিকা পালন করছে।  

তিনি অভিযোগ করেন, রাজ্যে যেভাবে অপরাধ বেড়েই চলছে সেই পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশন ভূমিকা নেই।  গত কিছু দিন আগে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশের নিরব ভূমিকা ও কঠোর পদক্ষেপের অভাবে দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে। তার থেকে বড়ো দুঃখের বিষয় মানবাধিকার কমিশন নিরব ভূমিকা পালন করছে। কমিশনের দায়দায়িত্ব নিয়ে রাজ্যেবাসী ভুলে গিয়েছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। আজ সদর জেলা কংগ্রেসের উদ্যাগে মানবাধিকার সাইনবোর্ড কালো পতাকা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। 

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

বাস ও বাইকের সংঘর্ষে আহত যুবক, বিশৃঙ্খল পার্কিং নিয়ে ক্ষোভ

শান্তিরবাজার ২৭ এপ্রিল: সোমবার শান্তিরবাজারের বিজেপি পার্টি অফিস সংলগ্ন জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন…

ByByReshmi Debnath Apr 27, 2026

অপরিশোধিত পানীয় জলে জন্ডিসের প্রাদুর্ভাব, সিএমও-র কাছে সিপিআই (এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২৭ এপ্রিল : অপরিশোধিত পানীয় জলের জেরে শহরে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়েছে। এই অভিযোগ তুলে সিএমও-র কাছে ডেপুটেশনে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top