News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে জলমগ্ন শহরের দোসর প্লাস্টিক, থার্মোকল
Image

দুর্গাপুরে জলমগ্ন শহরের দোসর প্লাস্টিক, থার্মোকল

দুর্গাপুর, ১৯ অক্টোবর (হি.স.): একনাগাড়ে   বৃষ্টির   জের।  আর   তাতে জলমগ্ন শহর।  আস্ত রাস্তা যেন নদীর স্রোত। জলমগ্ন আশপাশের জনবসতি। আর   তাতেই একগুচ্ছ প্রশ্নের   মুখে দুর্গাপুর   পুরসভার   পরিষেবা। শহরের   অলিগলি থেকে চায়ের   দোকান। গৃহস্থের হেঁসেল থেকে সব্জি বাজার শহরবাসীর   মুখে একটাই চর্চা শহরে   প্লাবনের   কারন কী? উল্লেখ্য, জলমগ্ন শহরবাসীকে মুক্তি দিতে নিকাশি সাফাইয়ে উঠে আসে টন টন প্লাস্টিক, থার্মোকল। আর   ওই জলডুবিতে দোসর   হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক থার্মোকলের   যথেচ্ছ ব্যাবহার।  প্লাস্টিক ব্যবহার দমনে কঠোর   হওয়ার   বার্তা দিয়েছে দুর্গাপুর   নগর   নিগম।  

প্রসঙ্গত, গত দুদিন দু্র্গাপুর সহ আশপাশের   এলাকায় প্রবল বৃষ্টি হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দুদিনে ১৩৪ মিলিমিটার   বৃষ্টি হয়েছে শিল্পশহর   দুর্গাপুরে।  আর   তাতেই বন্যা পরিস্থিতি হয় দুর্গাপুরের   একাধিক এলাকায়।

শনিবারও এই শোচনীয় অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে   দিয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। তাঁদের বক্তব্য” আগে কখনও এলাকা এভাবে জলের   তলায় চলে যায়নি। অভিযোগ,’ শহরের   নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। অবৈধভাবে নির্মাণ, অপরিকল্পিত নগরায়নের   দরুন বার   বার   জল যন্ত্রনায় ভুগছে শহরবাসী। অথচ কারও কোনও ভ্রুক্ষেপ নেই।’

Releated Posts

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

পুঞ্চে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে…

ByByNews Desk Aug 29, 2026

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top