News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট)ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী, প্রয়াতের পরিবারের সঙ্গে দেখা করেন বাম বিধায়কের এক প্রতিনিধি দলও
Image

(আপডেট)ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী, প্রয়াতের পরিবারের সঙ্গে দেখা করেন বাম বিধায়কের এক প্রতিনিধি দলও

আগরতলা, ১৮ অক্টোবর: রাজধানীর মেলারমাঠে নিজ দোকানে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী হরিশংকর সাহার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। প্রয়াতের বাড়িতে গিয়ে তিনি তাঁর সহধর্মিনী এবং ছেলের সঙ্গে কথা বলে গভীর শোক ব্যক্ত করেন। পাশাপাশি তাঁদের আশ্বস্ত করেন যে রাজ্য সরকার সর্বতোভাবে এই পরিবারের পাশে রয়েছেন।

এদিকে বাম বিধায়কদের এক প্রতিনিধি দল এদিন প্রয়াত ব্যবসায়ীর বাড়িতে গেছেন। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ সরকার, নয়ন সরকার, রামু দাস। এদিন তাঁরা পরিবার পরিজন দের সাথে কথা বলে এবং শোক সমবেদনা জানায়। পাশাপাশি, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায়। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম বিধায়করা অভিযোগ করেন, গত ছয়বছরে রাজ্যে অপশাসন চলছে। রাজ্যবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেলারমাঠের মতো জায়গায় এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে প্রকাশ্যে খুন করা হয়েছে। পুলিশ প্রশাসনের সামনে ওই অভিযুক্ত ব্যবসায়ী হরি শঙ্কর সাহাকে খুন করেছেন। কিন্তু পুলিশ নিজেদের ভূমিকা পালন করে নি। কারণ, শাসক দল পুলিশের মেরুদণ্ড বাঁকা করে দিয়েছে। এদিন তাঁরা আরও বলেন, গত ছয় বছরে রাজ্যে অপশাসন চলছে। রাজ্যে প্রতিদিন একটা না একটা খুন, ধর্ষণ, চুরির ঘটনা ঘটছে। এখন রাজ্যবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া, শাসক দলের রাজত্বে আইনের শাসন ধ্বংস হয়ে গেছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top