News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর
Image

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

আগরতলা, ১৮ অক্টোবর: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশু কন্যার। ওই ঘটনায় শ্রীনগর থানাধীন  নাগিছড়া কালিদাস পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে পিঙ্কি দাস(৯) ও উর্মিলা মারাক (১০) সহ ৩ জন জলাশয়ে স্নান করতে গিয়েছিল। পরবর্তী সময় একজন জলে তলিয়ে যায়। পরে দেখা যায় একজন জল থেকে আগেই উঠে আসলেও অপরজনের হদিশ নেই। তখন জলাশয়ে তল্লাশি শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর ওই শিশুকন্যাকে জল থেকে উদ্ধার করা হয়েছে। সাথে সাথে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। আরো জানা গিয়েছে, পিঙ্কি দাসের বাড়ি কৈলাসহরে কিন্তু তাঁরা নাগিছাড়া কালিদাস পাড়ায় ভাড়া থাকেন। অপরজনের বাড়ি ওই এলাকায়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে শ্রীনগর থানার পুলিশ।ওই ঘটনায় শ্রীনগর থানাধীন  নাগিছড়া কালিদাস পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

দেশে প্রথম, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করল ত্রিপুরা

আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার…

ByByReshmi Debnath Jul 22, 2026

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top