News Flash

দুই ভাইয়ে রক্তারক্তি কান্ড, আহত অনুজ

তেলিয়ামুড়া, ১৮ অক্টোবর : দুই ভাইয়ের ঝগড়া থেকে রক্তারক্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে  তেলিয়ামুড়া থানাধীন রাধাচরণ টিলা এলাকায়। স্থানীয় সুত্রে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ ঘর নিয়ে ঝামেলার সূত্রপাত। তবে, পরিবারের সদস্যরা প্রকৃত ঘটনা সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে। 

স্থানীয় সুত্রের কথায়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ ঘর নিয়ে হেমন্ত দাস ও সুশান্ত দাস দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া বেঁধেছিল। উত্তেজিত হয়ে হেমন্ত দাস দা দিয়ে সুশান্ত দাসকে একাধিক আঘাত করেছেন। তাতে, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেছেন। কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিত্সক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন। 

এদিকে, খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। ঘাতক হেমন্ত দাস-কে পুলিশ গ্রেফতার করেছে। ওই ঘটনা সম্পর্কে সুশান্ত দাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তাঁর ভাশুর হেমন্ত দাস প্রায়ই ছোটখাটো বিষয়ে উত্তেজিত হয়ে উঠেন এবং বাড়িতে সকলকে মারধর করেন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে, ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও কিছুই জানায়নি।

Releated Posts

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ এবং নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস…

ByByReshmi Debnath Jul 22, 2026

দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল…

ByByReshmi Debnath Jul 22, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরপ্রদেশে শেষকৃত্য সম্পন্ন ত্রিপুরার ডিজিপি অনুরাগের

বাঘপত (উত্তরপ্রদেশ), ২২ জুলাই (আইএএনএস) : ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের শেষকৃত্য বুধবার উত্তরপ্রদেশের বাঘপত জেলার বারাউটে তাঁর…

ByBySandeep Biswas Jul 22, 2026

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top