News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা, দুর্ভোগে যান চালক সহ যাত্রীরা
Image

২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা, দুর্ভোগে যান চালক সহ যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: ২০৮ নং জাতীয় সড়কের খেরেংজুরি এলাকায় বেহাল অবস্থার কারণে আটকে পড়েছে হাজার হাজার মালবাহী গাড়ি। দুর্ভোগ সহ্য করছেন চালক থেকে শুরু করে যাত্রী সাধারণ।

দপ্তরের উদাসীনতার কারণে দীর্ঘ কয়েক মাস থেকে ২০৮ নং  জাতীয় সড়ক খেরেংজুরি এলাকায় বেহাল অবস্থার কারণে দুর্ভোগ অব্যাহত রয়েছে । জাতীয় সড়কের খেরেংজুরি চাঁনপুর অংশে রাস্তা ভেঙ্গে চৌচির অবস্থা। জল জমে সৃষ্টি হয়েছে বিশাল পুকুর। মাঝেমধ্যে ইটের টুকরো ফেলে দায়িত্ব খালাস করছে দপ্তর।

শুক্রবার জাতীয় সড়কের খরেংজুরি চানপুর অংশে জল জমে রাস্তার ভগ্ন দশায় আটকা পড়ে হাজার হাজার মালবাহী গাড়ি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণ থেকে  শুরু করে যান চালকদের। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ  প্রকাশ করা হয়।

Releated Posts

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Jul 22, 2026

নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top