News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মার্কশিট এবং ইউজিসির অনুমোদন পত্রের দাবিতে আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ  ছাত্র-ছাত্রীদের
Image

মার্কশিট এবং ইউজিসির অনুমোদন পত্রের দাবিতে আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ  ছাত্র-ছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: আবারো আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ দেখালো  ছাত্র-ছাত্রীরা। জানা গেছে এদিন ছাত্র-ছাত্রীরা মার্কশিট এবং ইউজিসির অনুমোদন পত্র দেখতে চাইলে ধর্মনগর মিশনটিলাস্থিত কলেজ চত্বরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। 

আবারো ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে  ধর্মনগর মিশনটিলা স্থিত আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।  মিশন টিলা কলেজ চত্বরে  ছাত্র-ছাত্রীদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেলেও এখনো পর্যন্ত মার্কশিট দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে ইউজিসি এফিলেটেড এখনো পাইনি এই ইউনিভার্সিটি। শুধুমাত্র ত্রিপুরা সরকারের অনুমোদন পেয়েই ছাত্রছাত্রীদের পকেট কেটে তারা ভর্তির প্রক্রিয়া শুরু করে।  শুক্রবার  মার্কশিট এবং ইউজিসির অনুমোদন পত্র দেখার জন্য বিক্ষোভ শুরু করে ছাত্র ছাত্রীরা। সেই সময় কলেজ কর্তৃপক্ষ তাদের মারধর করতে উদ্যত হয় বলে অভিযোগ করেন  ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা।

জানা গেছে কিছুদিন আগে জেলাশাসক্যের কাছেও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল। তারপর থেকেই কলেজ কর্তৃপক্ষের কয়েকজন ছাত্র-ছাত্রীদের ওপর মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ অভিভাবকদের। আর শুক্রবার ছাত্র-ছাত্রীদের আন্দোলন এবং কলেজ কর্তৃপক্ষের উদ্যত ভূমিকায় উত্তাল হয়ে উঠেছিল ধর্মনগর মিশনটিলা স্থিত আরিয়াভাট  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চত্বর।

Releated Posts

সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল স্তরে দলের নীতি পৌঁছে দেওয়ার আহ্বান প্রদেশ বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২২ জুলাই:দলের আদর্শ ও নীতিকে তৃণমূল স্তরে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন প্রদেশ বিজেপির…

ByByReshmi Debnath Jul 23, 2026

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: অল্প বয়সে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জগহরিমুড়া এলাকায়…

ByByReshmi Debnath Jul 23, 2026

অফিস থেকে বাড়ি ফেরার পথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর দুঃসাহসিক হামলা, স্ত্রীকে সামনে রেখেই লুট; গ্রেপ্তার তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই: সিপাহিজলা জেলায় ফের দুঃসাহসিক হামলা ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস থেকে বাড়ি…

ByByReshmi Debnath Jul 23, 2026

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top