News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের বাতিল পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান
Image

ফের বাতিল পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: ফের বাতিল হল পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই নিয়ে দুই বার এই পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল হয়েছে। নির্বাচিত প্রধান ও উপ প্রধানকে মানতে নারাজ পঞ্চায়েতের সদস্যরা। আর সেই কারনেই এই শপথ গ্রহন অনুষ্ঠান বার বার বাতিল করা হচ্ছে বলে খবর।

কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে প্রধান ও উপ প্রধানকে নিয়ম মেনে নিযুক্ত করা হয়নি। মেম্বারদের সঙ্গে কোনো ধরনের কথা বার্তা হয়নি। তাই তারা নবনিযুক্ত প্রধান ও উপ প্রধানকে মানতে নারাজ। আর তার কারনেই একাধিক বার এই পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। সকলের সম্মতিক্রমে প্রধান ও উপ প্রধানকে নির্বাচিত করতে হবে বলে দাবি পঞ্চায়েতের সদস্য সদস্যাদের।

Releated Posts

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Jul 22, 2026

নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top