News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোনও দলের সঙ্গে শত্রুতা নেই, শুধু ব্যবস্থা ঠিক করতে চাই : অরবিন্দ কেজরিওয়াল
Image

কোনও দলের সঙ্গে শত্রুতা নেই, শুধু ব্যবস্থা ঠিক করতে চাই : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): তাৎপর্যপূর্ণ মন্তব্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “দিল্লির পুরানো সরকারগুলি কোনও কাজ করেনি এবং তাই তাঁদের উপ-রাজ্যপালের সঙ্গে সংঘর্ষে জড়াতে হয়নি। সিসোদিয়াজি স্কুল তৈরি করেছিলেন এবং তাই তাঁকে জেলে যেতে হয়েছিল। আমরা যদি কিছু না করি, তবে আমাদেরও সংগ্রাম করতে হবে না। কোনও দলের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই, আমরা ব্যবস্থা ঠিক করতে চাই।”অরবিন্দ কেজরিওয়াল এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপিকে আক্রমণ করে বলেছেন, বিজেপির লোকজন দিল্লির জনসাধারণকে হয়রানি করতে কোনও খামতি রাখেনি। আমি দিল্লিবাসীর কষ্ট দেখতে পারি না, দিল্লির জনসাধারণ আমার পরিবার। এখন আমি জেল থেকে বেরিয়ে এসেছি এবং বিজেপির বন্ধ করে দেওয়া সমস্ত কাজ আমরা আবার শুরু করছি। এরই ধারাবাহিকতায় দিল্লি সরকার ‘মুখ্যমন্ত্রী জয় ভীম যোজনা’ পুনরায় চালু করছে। ‘মুখ্যমন্ত্রী জয় ভীম যোজনা’-এর অধীনে, দলিত, এসসি-এসটি, ওবিসি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রস্তুতি দেওয়া হবে। এখন গরীবের সন্তানরাও উন্নতি করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top