News Flash

  • Home
  • প্রধান খবর
  • দল বিরোধী কার্যকলাপে কঠোর বিজেপি, মুর্শিদাবাদের তিন নেতা-নেত্রীকে বহিষ্কার
Image

দল বিরোধী কার্যকলাপে কঠোর বিজেপি, মুর্শিদাবাদের তিন নেতা-নেত্রীকে বহিষ্কার

মুর্শিদাবাদ, ১৮ অক্টোবর (হি.স.): দল বিরোধী কাজের জন্য মুর্শিদাবাদ জেলার তিন নেতা-নেত্রীকে বহিষ্কার করল বিজেপি। বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সুজয় রায়, মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুস্মিতা চৌধুরী ও জেলা সম্পাদক সূর্যদেব দাসকে বহিষ্কার করেছে গেরুয়া শিবির।

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন তাঁরা। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার জানিয়েছেন, ‘বিজেপি একটি সুশৃঙ্খল পার্টি। দল বিরোধী কোনও কাজ সমর্থন করে না। তাই এদেরকে বহিষ্কার করা হল। জেলা বিজেপির অফিসের ছবি দিয়ে সেখানে নানা রকম ভাবে অপপ্রচার করে এরা। তাই রাজ্যের নির্দেশে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরা দলের কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে অংশ নিতে পারবে না।’

Releated Posts

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top