News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় ছাত্রছাত্রীদের স্মার্টফোন কেনার জন্য কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ
Image

মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় ছাত্রছাত্রীদের স্মার্টফোন কেনার জন্য কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার বিশেষ প্রকল্পে রাজ্যের ৩৮টি সরকারি কলেজের ১০ হাজার ৫৫৬ জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন কেনার জন্য ৫ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করেছে।

তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রধান কার্যালয়ের স্মার্ট ট্রেনিং সেন্টারে আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই অর্থ রিলিজ করেন। তথ্য প্রযুক্তি দপ্তর রাজ্যে এই প্রকল্প রূপায়ণ করছে। প্রকল্প অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্মার্টফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

আজ এই অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে আর জেশান বি, দপ্তরের অন্যান্য আধিকারিকগণ এবং বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তথ্য প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

দেশে প্রথম, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করল ত্রিপুরা

আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার…

ByByReshmi Debnath Jul 22, 2026

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top