News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফের হাতে তিনজন বাংলাদেশী এবং চার ভারতীয় নাগরিক আটক
Image

বিএসএফের হাতে তিনজন বাংলাদেশী এবং চার ভারতীয় নাগরিক আটক

আগরতলা, ১৭ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। পাশাপাশি চারজন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীজলা জেলার কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে আটককৃত দুইজন বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। তারা বাংলাদেশের বাসিন্দা। তাছাড়া, ওই এলাকায় একজন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে।

অন্য একটি অভিযান চালিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর এলাকায় আরও একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাছাড়া, জিআরপি সাথে বিএসএফ-এর দুটি পৃথক গোয়েন্দা-ভিত্তিক যৌথ অভিযানে ৩ জন ভারতীয় টাউটকে গ্রেপ্তার করা হয়েছে।

Releated Posts

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় টানা তৃতীয় দিন বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলার সার্কিট হাউস এলাকায় টানা তৃতীয় দিন বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে কৈলাসহরে থানা ঘেরাও জেলা কংগ্রেসের

কৈলাসহর, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ…

ByByReshmi Debnath Jul 22, 2026

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর, মর্গ পরিষেবা নিয়ে ক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : ঊনকোটি জেলার বেতছড়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের সদস্য…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top