News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রেনের চাকায় পিষ্ট হ‌য়ে মর্মা‌ন্তিক মৃত মহিলার
Image

ট্রেনের চাকায় পিষ্ট হ‌য়ে মর্মা‌ন্তিক মৃত মহিলার

নিজস্ব প্রতিনিধি, আসাম, ১৭ অক্টোবর: ডেমু ট্রেনের চাকায় পিষ্ট হ‌য়ে এক ম‌হিলার মর্মা‌ন্তিক মৃত‌্যু। ঘটনা আসামের পাথারকা‌ন্দির মৌয়ারবা‌ড়ি‌ এলাকায়। এব্যাপারে একটি মামলা নিয়ে তদ‌ন্ত শুরু করেছে  রেলওয়ে পু‌লিশ।

আসামের ক‌রিমগঞ্জ থে‌কে ত্রিপুরার আগরতলাগা‌মি ডেমু ট্রেনের চাকায় পিষ্ট হ‌য়ে মর্মা‌ন্তিক মৃত‌্যু হল এক হতভাগা ম‌হিলার। মৃত মহিলার নাম ছালমা বেগম।বয়ষ অনুমা‌নিক পয়তা‌ল্লি‌শ । বুধবার বিকাল পৌ‌নে তিনটে নাগাদ ঘটনা‌টি ঘ‌টে পাথারকা‌ন্দির মৌয়ারবা‌ড়ি এলাকায়। প‌রে রেল পু‌লিশ তদ‌ন্তে নে‌মে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য নিয়ে যায় করিমগঞ্জ জেলা সদর হাস‌পাতালে।

জানা গে‌ছে হত গৃহবধূর বা‌ড়ি বাজা‌রিছড়া থানাধীন কটাম‌নির আট নং ওয়া‌র্ডে। ভবঘু‌রে প্রকৃ‌তির এই মহিলা‌টি গত কয়েকদিন ধ‌রে আ‌ছিমগঞ্জ এলাকার হাঠখলা গ্রা‌মে নিজ বা‌পের বা‌ড়ি‌তে অবস্থান কর‌ছি‌লেন।এ‌দিন তি‌নি পা‌য়ে হে‌টে দুল্লভপু‌রের এক আ‌ত্মি‌য়ের বা‌ড়ি‌তে যাবার প‌থে অসাবধানতাবশত ট্রেনের সংস্প‌র্শে এ‌লে এই হৃদয় বিদারক দুর্ঘটনা‌টি ঘ‌টে।‌ জানা গে‌ছে মৃ‌তের স্বামী সহ সন্তানা‌দি র‌য়ে‌ছেন। এ কা‌ন্ডে এলাকা জু‌ড়ে শো‌কের ছায়া নে‌মে এসেছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top