News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসাম রাইফেলস এর উদ্যোগে মহিলাদের জন্য দক্ষতা বিকাশ কর্মশালা
Image

আসাম রাইফেলস এর উদ্যোগে মহিলাদের জন্য দক্ষতা বিকাশ কর্মশালা

আগরতলা, ১৭ অক্টোবর: আসাম রাইফেলস বুধবার  আগরতলার রাধানগরে মহিলাদের জন্য এক দক্ষতা বিকাশ কর্মশালার আয়োজন করে৷ বিভিন্ন জনগোষ্ঠীর মহিলাদের মধ্যে যারা তাদের নিজ নিজ শৈল্পিক প্রতিভা উদ্ভাবন করতে আগ্রহী এবং নতুন নতুন কারুশিল্প শিখতে উৎসাহী তাদের জন্য দক্ষতা বিকাশের লক্ষ্যে এই সৃজনশীল উদ্যোগটি গ্রহণ করা হয়েছে ৷ আসাম রাইফেলসের পক্ষ থেকে এবং বিবৃতিতে এখবর জানানো হয়েছে।

এই কর্মশালায় মহিলাদের মোমবাতি বানানো এবং সেই সঙ্গে মডেল তৈরী করা, সুগন্ধী প্রস্তুত করা ইত্যাদি নানা ধরনের কারুকর্ম শেখানো হয়৷ মহিলারাও তাদের নিজ নিজ রুচি ও ইচ্ছা অনুযায়ী নানা আকারের মোমবাতি ও সুগন্ধী প্রস্তুত করেন৷  এছাড়া উপহার সামগ্রীর মোড়ক প্রস্তুত করা, চিরাচরিত নক্সা অনুসরণে ও ব্যবহৃত দ্রব্যাদিকে নতুন করে ব্যবহার করে নানা ধরনের সামগ্রী প্রস্তুতের কারুশিল্প শেখানোর প্রশিক্ষণ  দেওয়া হয় ৷
কর্মশালায় ১০ জন স্থানীয় মহিলা সহ ১৭ ব্যক্তি অংশগ্রহণ করেন৷ এই কর্মশালা ঘিরে দারুন উৎসাহ দেখা দেয় স্থানীয় লোকজন ও অংশগ্রহণকারীদের মধ্যে। কর্মশালাটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আসাম রাইফেলস্ কর্তৃপক্ষ ৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top