News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ কলেজ পড়ুয়া ছাত্র, ছেলেকে ফিরে পেতে প্রশাসনের নিকট করুণ আর্জি অভিভাবকের
Image

নিখোঁজ কলেজ পড়ুয়া ছাত্র, ছেলেকে ফিরে পেতে প্রশাসনের নিকট করুণ আর্জি অভিভাবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর: কলেজ পড়ুয়া এক ছাত্রের নিখোঁজের ঘটনায় প্রশাসন সহ রাজ্যবাসীর কাছে ছেলেকে ফিরে পেতে আর্জি জানালো নিখোঁজ ছাত্রের মা-বাবা।

আমতলী থানার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার প্রণব সরকারের ছেলে সায়ন সরকার আগরতলা রাম ঠাকুর কলেজের ছাত্র। সে মঙ্গলবার সকালে মা বাবার কাছে ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় । কিন্তু বিকেল হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় তার মা বাবা তাকে ফোন করলে মোবাইল সুইচ অফ পায়। আর তখনই সায়ানের মা বাবার কিছুটা সন্দেহ হয়। সন্ধ্যা পর্যন্ত সমস্ত আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও সায়নের কোন সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সায়ন সরকারের বাবা প্রণব সরকার আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।  প্রণব সরকার জানিয়েছেন সায়ন এর আগে কখনো এভাবে বাড়ি থেকে না বলে কথাও যায়নি, যেখানেই যেত সঠিক সময়ে বাড়িতে ফিরে আসতো। কিন্তু মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় তার গোটা পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তাই সায়ন সরকারের বাবা প্রণব সরকার রাজ্য প্রশাসন সহ রাজ্যের মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন তাদের একমাত্র ছেলেকে খুঁজে পেলে যেন তাদের বুকে ফিরিয়ে দেয়।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top