News Flash

Image

ফাঁসিতে আত্মহত্যা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ অক্টোবর: কৈলাশহর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কিনাইচর ৬ নং ওয়ার্ড এলাকায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে এক গৃহবধূ। কৈলাসহর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কিনাইচর এলাকার বাসিন্দা অগ্রজিৎ দাসের স্ত্রী মন্দিরা দাস মঙ্গলবার রাত্রিবেলা একাকিত্বের সুযোগ নিয়ে ওদের নিজ ঘরের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরবর্তী সময়ে অগ্রজিৎ দাসের মা ঘরে এসে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়।

পরবর্তী সময় মন্দিরা দাসকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মন্দিরা দাসকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দুপুরবেলা কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্জির উপস্থিতিতে মন্দিরা দাসের মৃতদেহ জেলা হাসপাতালে ময়নাতদন্ত করার পর পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় মন্দিরা দাসের মৃতদেহ।

মন্দিরা দাসের দুটি কন্যা সন্তান রয়েছে।  কি কারনে মন্দিরা দাস আত্মহত্যার পথ বেছে নিল সেই বিষয়ে কিছু জানা যায়নি। উক্ত ঘটনার তদন্ত শুরু করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top