News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাঁচকুলার দশেরা গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠান; মুখ্যমন্ত্রী পদে শপথ সাইনির, মন্ত্রী হলেন ১৩ জন
Image

পাঁচকুলার দশেরা গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠান; মুখ্যমন্ত্রী পদে শপথ সাইনির, মন্ত্রী হলেন ১৩ জন

পাঁচকুলা, ১৭ অক্টোবর (হি.স.): দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নায়ব সিং সাইনি। বৃহস্পতিবার বাল্মীকি জয়ন্তীর পবিত্র দিনে, হরিয়ানার পাঁচকুলার দশেরা ময়দানে হরিয়ানার একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাইনি। এছাড়াও মোট ১৩ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে দু’জন প্রতিমন্ত্রী। পাঁচকুলার সেক্টর ৫-এ দশেরা গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ নেতারা। সর্বপ্রথম হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নায়াব সিং সাইনি, তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। এরপর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি বিধায়ক অনিল ভিজ, শ্রুতি চৌধুরী, আরতি সিং রাও, রাজেশ নগর, গৌরব গৌতম, অরবিন্দ কুমার শর্মা, শ্যাম সিং রানা, রণবীর সিং গাংওয়া এবং কৃষ্ণা বেদী, কৃষ্ণ লাল পানওয়ার, রাও নরবীর সিং, মহিপাল ধান্দা এবং বিপুল গোয়েল প্রমুখ। এই শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

Releated Posts

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগ: অযোধ্যা আদালতে মামলা করবেন দিগ্বিজয় সিং

ভোপাল, ৩ জুলাই (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ঘোষণা করেছেন যে, রাম মন্দির…

ByBySandeep Biswas Jul 3, 2026

গণতন্ত্র সংকটে, অভিযোগ বিরোধীদের: সিআইজির কাছে এসআইআর স্থগিতের দাবি, ভোট প্রক্রিয়া কারচুপির অভিযোগ

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাজস্থানে ১.০৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, দেশ পাবে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top