News Flash

Image

শহরতলির বাজারে শব্দবাজি বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর: আগরতলা শহর ও শহরতলী এলাকায় শব্দবাজি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও  প্রশাসন। শব্দ দূষণ রোধে ৯০ ডেসিবলের বেশি শব্দবাজী বিক্রি ও ফাটানোর উপর আদালত  নিষেধাজ্ঞা জারি করেছে। পুলিশ ও সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আগরতলা শহর এলাকার বাজারগুলিতে শব্দবাজি বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার এবিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানিয়েছেন, গতকাল আগরতলা শহর এলাকার দুর্গা চৌমুহনী, লেক চৌমুহনী, বটতলা ও মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ শব্দবাজি উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট দোকানীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দীপাবলির উৎসব পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top