News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের খবর নেই, হেল্পলাইন নম্বর জারি 
Image

আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের খবর নেই, হেল্পলাইন নম্বর জারি 

মালিগাঁও, ১৭ অক্টোবর: ১২৫২০ আগরতলা- লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস যে আগরতলা আজ সকালে দিবালং স্টেশনে লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিন ও আটটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের বা বড় ধরনের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যে মেডিকেল টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে, লামডিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। আপাতত লামডিং-বদরপুর সিঙ্গেল লাইন সেকশনের উপর দিয়ে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এদিলে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।লামডিং-এর হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৬৭৪২৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ওই ট্রেনের উদ্ধার কার্য এখনো চলছে। ট্রেন যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত তাঁরা দিবলং স্টেশনে রয়েছেন ।খুব শীগ্রই বিকল্প ট্রেন তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেবে।পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে তরফে যাত্রীদের জল খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top