News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) মন্দির ও মসজিদে ভাঙচুর, পানিসাগরে উত্তেজনা, ৭২ ঘন্টার জন্য উত্তর ত্রিপুরা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, উত্তর জেলার পুলিশ সুপার বদলি
Image

(Update) মন্দির ও মসজিদে ভাঙচুর, পানিসাগরে উত্তেজনা, ৭২ ঘন্টার জন্য উত্তর ত্রিপুরা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, উত্তর জেলার পুলিশ সুপার বদলি

আগরতলা, ১৫ অক্টোবর : অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা সোমবার গভীর রাতে মন্দিরে হামলা চালিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ মসজিদে হামলা হয়েছে। তাতে পানিসাগর মহকুমায় পেকুছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও  টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তির পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করেছেন বিধায়ক বিনয় ভূষণ দাস। পাশাপাশি, আজ থেকে উত্তর ত্রিপুরা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে পুলিশ মুখ্য কার্যালয়ে বদলি করা হয়েছে। ধলাই জেলার এসপিকে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিন বিধায়ক বিনয় ভূষণ দাস বলেন, গতকাল গভীর রাতে পানিসাগর মহকুমায় পেকুছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা মন্দিরে হামলা চালিয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে দুটি মসজিদে ভাঙচুর হয়েছে। তাতে, মূহুর্তের মধ্যে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে তিনি পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়র  অনুরোধ জানিয়েছি। 

এদিন তিনি বলেন, যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে মসজিদে হামলা করা একদম ঠিক হয়নি। কারণ, ব্যাপক ক্ষতি হয়েছে মসজিদের। তাঁর মতে, সবাই একত্রে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। তিনি মনে করেন, দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ তৈরীর উদ্দেশ্যে পেকুয়াছড়ায় শান্তির পরিবেশ নষ্টের ষড়যন্ত্র হয়েছে। 

তিনি জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।  ওই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে ৭২ ঘন্টার জন্য উত্তর ত্রিপুরা জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে পুলিশ মুখ্য কার্যালয়ে বদলি করা হয়েছে। এদিকে, ধলাই জেলার এসপি অভিনাশ রায়কে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

Releated Posts

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়ছে চাহিদা, আগরতলায় ৫১ বিদেশি ক্রেতার অংশগ্রহণ

আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরায় জৈব চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে যেখানে রাজ্যে প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026
Scroll to Top