News Flash

  • Home
  • প্রধান খবর
  • “সিবিআইর প্রথম চার্জশিট এখন মানতে চাইছে না কেন”, প্রতিবাদীদের তোপ কুণালের
Image

“সিবিআইর প্রথম চার্জশিট এখন মানতে চাইছে না কেন”, প্রতিবাদীদের তোপ কুণালের

কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): “যারা সিবিআই চাই বলে নাচছিল, সিবিআইর প্রথম চার্জশিট এখন তারা মানতে চাইছে না কেন?

সোমবার এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ধরেছিল। সিবিআই ধর্ষণ ও খুনের মূল ঘটনায় তাকেই চার্জশিট দিয়েছে। তদন্ত চলছে। কিন্তু ডাক্তারদের একাংশ এবং কয়েকটি রাজনৈতিক দল ‘একা সঞ্জয় নয়’ বলে বিষয়টা গোলাতে নেমেছে, যেখানে তদন্ত এখনও চলছে। প্রশ্ন, সঞ্জয়ের উপর থেকে ফোকাস সরাতে চাইছে কারা? সঞ্জয়কে আড়াল করে জনমানসে ‘একা অপরাধী নয়’ সাজাচ্ছে কারা, কোন স্বার্থে?”

এর আগে অপর একটি এক্সবার্তায় তিনি লিখেছেন, “আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের। এতদিন ছিল We want CBI. এখন বলছে, সিবিআই চার্জশিট মানি না। কেন একজনকে? যাকে পুলিশই ধরেছে। ওরা নাকি রাজভবন যাবে। ইয়ার্কি হচ্ছে? যে জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্ত সংক্রান্ত নথিতে সই করে মান্যতা দিয়ে পরে চেপে গিয়ে বিপ্লবে, এবার আগে তাদের গ্রেফতার করে জেরা করুক সিবিআই। কাদের কথায় অবস্থান বদল? নিজেদের ইচ্ছেমত তদন্ত, কোর্ট চালাবে এরা? ভেবেছে কী? সিবিআইয়ের পরবর্তী চার্জশিট পর্যন্ত অপেক্ষা করছে না। এরা ন্যায়বিচার চায় না। নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চায়।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top