News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধবা মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে এলাকাবাসীদের হাতে আটক  টিএসআর জওয়ান
Image

বিধবা মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে এলাকাবাসীদের হাতে আটক  টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
এক বিধবা মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে এলাকাবাসীদের হাতে আটক হল এক টিএসআর জওয়ান। সোমবার সকালে এই ঘটনাটি সংঘটিত হয়েছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার গকুল সরদার পাড়ায়।

সোমবার সকালে কাঞ্চনমালা এলাকার গকুল সরদার পাড়ার শ্যামল দাস এর বাড়িতে ফষ্টিনষ্টি করার জন্য এক বিধবা মহিলাকে নিয়ে আসে রাজধানী আগরতলা শহরের গোর্খাবস্তি এলাকার এক টিএস আর জওয়ান। বিধবা মহিলার বাড়ি  গান্ধীগ্রাম এলাকায়।  শ্যামল দাসের বাড়িতে এসে ওই বিধবা মহিলাকে বৌদি বলে পরিচয় দেয় টিএসআর জওয়ান। তারা শ্যামল দাসের বাড়িতে মদের নেশায় আসক্ত হয়ে শুরু করে ফস্টিনষ্টি।

ঠিক সেই সময় টিএসআর জওয়ান ও মহিলাকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী। জানা গেছে টিএসআর জওয়ানের স্ত্রী সন্তান রয়েছে। পাশাপাশি বিধবা মহিলারও দুই সন্তান রয়েছে। তাদের সন্তান থাকা সত্ত্বেও এই ধরনের অসামাজিক কার্যকলাপ করতে এসে ধরা পড়ার ঘটনা  ছড়িয়ে পড়তেই এলাকায় ছিছি রব পড়তে শুরু করে।

পরবর্তীতে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।  স্থানীয়দের বক্তব্য এধরনের মহিলা এবং পুরুষদের জন্য সমাজ কলঙ্কিত হচ্ছে। এই ধরনের ঘটনা কখনো মেনে নেবেনা স্থানীয় মানুষ।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top