বাহরাইচ, ১৪ অক্টোবর (হি.স.): দুর্গা প্রতিমা বিসর্জনের সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে অশান্ত হয়ে উঠল উত্তর প্রদেশের বাহরাইচ। বাহরাইচের মহসীর মহারাজগঞ্জ এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাহরাইচের জেলাশাসক মণিকা রানী বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।”বিক্ষুব্ধ জনতা হাসপাতালে তাণ্ডব চালায়, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয় অনেক দোকানেও। আগুন ও ভাঙচুর চালানো হয় ওষুধের দোকানেও। পুলিশ এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনকে আটক করেছে। মূল অভিযুক্তকে ধরার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, রবিবার দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। সেই মৃত্যুর পর সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠল বাহরাইচের মহসীর মহারাজগঞ্জ এলাকা।

গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুতে অশান্ত বাহরাইচ, হাসপাতাল ও দোকানে চলল তাণ্ডব
Releated Posts
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়
কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…


















