News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরজি কর কান্ডের অভিযুক্ত সন্দীপন ঘোষ দশেরা উৎসবে রাবন রূপে রাজ্যে
Image

আরজি কর কান্ডের অভিযুক্ত সন্দীপন ঘোষ দশেরা উৎসবে রাবন রূপে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
আরজি কর কান্ডের ঘটনায় অভিযুক্ত সন্দীপন ঘোষ বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে। তাও আবার রাবনের রুপে। কলকাতা একটি পূজা মন্ডপে অসুর রুপে দেখা গেলেও বিলোনিয়াতে রাবনের রুপে দেখা গেল। আতসবাজি রোসনাই সহ  দশেরা উৎসবের আয়োজনের  মধ্যে রাবণ বধের পরেই সাঙ্গ হলো শারদীয়া দূর্গা মায়ের পূজা।

এই দশমীর দিনে বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাব আয়োজন করে থাকে দশেরা উৎসব। রাবণ বধ ও আতস বাজি রোশনাইয়ে এই দশেরা উৎসব পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে উপচে পড়া ভীড়ের মাঝে রবিবার রাত সোয়া দশটা রাবনকে দহন করে বধ করা হয়। জয় শ্রী রাম ধ্বনি ছিল আকাশে বাতাসে। অশুভ শক্তিকে বিনাস করে শুভ শক্তির কামনায় করেছেন উপস্থিত জনগণ।

এই দিন দশেরা উৎসবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অশোক সীনহা, পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলর অনুপম চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী চন্দন দেবনাথ ও গৌতম সরকার সহ অন্যান্যরা।

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top