নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এআই ১১৯ বিমানে বোমাতঙ্ক। রবিবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মুম্বই থেকে রওনা দিয়েছিল। বোমাতঙ্ক ছড়াতেই বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। যাত্রী ও বিমান কর্মীদের নিরাপদে বার করে আনা হয় বিমানটি থেকে। আপাতত বিমানটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে। সেটির ভিতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাতঙ্কের কারণে মুম্বই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানকে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটিতে তল্লাশিও চালায় নয় এবং সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে আনা হয়।

মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে বোমাতঙ্ক! যাত্রীরা সবাই সুরক্ষিত
Releated Posts
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়
কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…


















