News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর:
যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম বিষু ঋষি দাস। বর্তমানে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

যোগেন্দ্রনগর রেলওয়েস্টেশন সংলগ্ন এলাকা থেকে বিষু ঋষি দাস নামে (৩৬)বছরের এক ব্যক্তির মৃতদহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির  বাড়ি প্রতাপগড় ঋষিপাড়া এলাকায়।

পুলিশের বয়ান অনুযায়ী গতকাল সকালে স্থানীয়রা যোগেন্দ্র নগর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। স্থানীয়রা খবর দেয় পুলিশে। আর তাদের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য নিয়ে যায় হাসপাতাল মর্গে।

এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে মৃত ব্যক্তি কিছুটা  মানসিক ভারসাম্যহীন ছিল।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top