News Flash

  • Home
  • প্রধান খবর
  • দূষণ রুখতে তৎপরতা, আতশবাজি তৈরি, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিল্লি সরকারের
Image

দূষণ রুখতে তৎপরতা, আতশবাজি তৈরি, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিল্লি সরকারের

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): বায়ুদূষণ রুখতে তৎপর দিল্লি সরকার। দীপাবলির আগে এই বছরও আতশবাজি তৈরি, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। জাতীয় রাজধানীতে ক্রমবর্ধমান দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার সোমবার সমস্ত ধরণের আতশবাজি উৎপাদন, মজুত ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৪ অক্টোবর থেকে আগামী বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি এই বিষয়ে একটি আদেশ জারি করেছে, যাতে অনলাইন বিপণন প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহের উপর নিষেধাজ্ঞা এবং সমস্ত ধরণের আতশবাজি ফাটানো অন্তর্ভুক্ত রয়েছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, শীতের সময় দূষণ বাড়তে থাকায় এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। তিনি দিল্লিবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top