News Flash

অসমে নিৰ্বিঘ্নে দুৰ্গাপুজা সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটি, ১৩ অক্টোবর (হি.স.) : দশভূজা দুৰ্গার প্ৰতিমা নিরঞ্জনের মাধ্যমে অসমে নির্বিঘ্নে  পূজা সম্পন্ন হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা সন্তোষ ব্যক্ত করেছেন। 

আজ রবিবার মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে এ প্রসঙ্গে এক পোস্ট করে রাজ্যজুড়ে ৮ হাজার পূজা শান্তিপূৰ্ণভাবে সমাপ্ত হওয়ায় আনন্দ প্ৰকাশ করেছেন। পোস্টে মুখ্যমন্ত্ৰী লিখেছেন, ‘দুৰ্গা পূজা আমাদের সকলের কাছে আনন্দদায়ক।’ তিনি পূজা আয়োজকদের কঠোর পরিশ্ৰমকেও সাধুবাদ জানিয়েছেন।

অসমের রেজিস্টার্ড আট হাজার পূজার কোনও একটায়ও বড় ঘটনা সংঘটিত হয়নি বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করে বলেন, ‘পঞ্জিয়নভুক্ত ৮,০০০ পূজার কোনও একটিতে বড় অঘটনের ঘটনা সংঘঠিত না হওয়ায় অসমে দুৰ্গোৎসব শান্তিপূৰ্ণভাবে সমাপ্ত হয়েছে। অসম পুলিশের সর্বস্তরের কৰ্মী, আপৎকালীন সেবা, চিকিৎসক এবং বিগত কয়েকদিন ধরে পূজার সঙ্গে জড়িত কর্মকর্তা, শ্ৰমিকদের প্ৰচেষ্টায় উৎসবটি আমাদের সকলের কাছে আনন্দদায়ক হয়েছে।’

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top