News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের অন্তরে কারও প্রতি শত্রুতা নেই, দার্জিলিং-এ শস্ত্র পুজোর পর বার্তা রাজনাথের
Image

ভারতের অন্তরে কারও প্রতি শত্রুতা নেই, দার্জিলিং-এ শস্ত্র পুজোর পর বার্তা রাজনাথের

দার্জিলিং, ১২ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার বিজয়া দশমীতে দার্জিলিং-এর সুকনা ক্যান্টনমেন্টে শস্ত্র পুজো করলেন, পাশাপাশি দিনটি সেনা জওয়ানদের সঙ্গে উদযাপন করেছেন। এই উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের অন্তরে কারও প্রতি শত্রুতা নেই, তাই ভারত কোনও দেশকে আক্রমণ করিনি।প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আমরা সবাই জানি, আজকের উৎসব মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। ভগবান রাম যখন রাবণ, অশুভের উপর জয়লাভ করেছিলেন – তখন এটি ছিল মানবতার জয়। আমাদের অন্তরে কারও প্রতি কোনও শত্রুতা নেই, তাই আমরা কখনও কোনও দেশকে আক্রমণ করিনি। আমরা তখনই যুদ্ধ করেছি, যখন কোনও দেশ আমাদের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে অসম্মান করেছে। যখন কোনও দেশ ধর্ম, সত্য এবং মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। শস্ত্রের উপাসনা একটি প্রতীক যা প্রয়োজনের সময় পূর্ণ শক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।”রাজনাথ সিং আরও বলেছেন, “আমরা দেখতে পাচ্ছি, সীমান্তে আমাদের সশস্ত্র বাহিনীর সজাগ উপস্থিতির কারণে কোনও অঘটন ঘটার সম্ভাবনা নেই। কিন্তু, যে পরিস্থিতিতে চলছে, আমরা প্রতিবেশীদের কাছ থেকে কোনও সম্ভাব্য দুষ্টুমিকে অবহেলা করতে পারি না। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরে, আমি সর্বদা এই বিষয়টির উপর জোর দিয়েছি যে বৈশ্বিক পরিস্থিতি যাই হোক না কেন – প্রস্তুতির কোনও অভাব থাকা উচিত নয়। আমাদের সকলকে সব বিকল্পের সঙ্গে সর্বদা সক্রিয়ভাবে প্রস্তুত থাকতে হবে। জাতীয় নিরাপত্তায় দৃঢ় থাকা আমাদের প্রয়োজন।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top