News Flash

Image

মদের আসরে খুন বৃদ্ধ, অভিযুক্ত গ্রেফতার 

আগরতলা, ১২ অক্টোবর: মদের আসরে এক বৃদ্ধকে খুন করা হয়েছে। ওই ঘটনায় খোয়াই পূর্ব গণকি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে থানায় খবর আসে খোয়াই পূর্ব গণকি এলাকায় এক বৃদ্ধকে খুন করা হয়েছে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তদন্তে নেমে জানা গিয়েছে রবীন্দ্র শুক্ল বৈদ্য ও শ্রী ধর তাঁতি গতকাল রাতে মদের আসরে বসেছিল। তারপর তাঁদের কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়েছিল। বাক বিতন্ডা এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। শ্রী ধর তাঁতির হাতে খুন হয়েছে রবীন্দ্র শুক্ল বৈদ্য। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top