News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত মাইসুরু-দারভাঙ্গা এক্সপ্রেস; আহত ১৯, ক্ষতিগ্রস্ত রেললাইন
Image

মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত মাইসুরু-দারভাঙ্গা এক্সপ্রেস; আহত ১৯, ক্ষতিগ্রস্ত রেললাইন

  চেন্নাই, ১২ অক্টোবর (হি.স.): দুর্ঘটনার কবলে পড়ল কর্নাটকের মাইসুরু থেকে বিহারের দারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস। শুক্রবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় ১২৫৭৮ মাইসুরু-দারভাঙ্গা এক্সপ্রেসের ১২-১৩টি কামরা। দু’টি কামরায় আগুনও ধরে যায়। এই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। দক্ষিণ রেলের জিএম জানিয়েছেন, বাগমতী এক্সপ্রেস লুপলাইনে ঢুকে পড়েছিল, যেখানে মালগাড়ি দাঁড়িয়ে ছিল।শুক্রবার রাত ৮.৫০ মিনিট নাগাদ চেন্নাইয়ের অদূরে চেন্নাই-গুড্ডুর সেকশনে পোন্নেরি-কাভারাইপেট্টাই রেল স্টেশনের মাঝে ১২৫৭৮ মাইসুরু-দারভাঙা বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। এই দুর্ঘটনায় রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। শনিবার সকালেও যুদ্ধকালীন তৎপরতায় চলে রেললাইন মেরামতের কাজ। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, সব কিছু ঠিকঠাক হতে প্রায় ১৬ ঘণ্টা সময় লাগবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top