News Flash

  • Home
  • প্রধান খবর
  • টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা, শিল্প সংস্থার দায়িত্ব পেলেন নোয়েল
Image

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা, শিল্প সংস্থার দায়িত্ব পেলেন নোয়েল

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.):  টাটা গোষ্ঠীর ‘টাটা ট্রাস্ট’-এর চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। এত দিন এই পদে ছিলেন রতন টাটা। ৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। শুক্রবার, ১১ অক্টোবর রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। ২০১৪ সালে ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছ’হাজার শতাংশের বেশি বেড়েছে। ট্রেন্টে যোগদানের আগে ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top