News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহা অষ্টমীতে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো
Image

মহা অষ্টমীতে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো

আগরতলা, ১১ অক্টোবর: আজ দুর্গা অষ্টমী উপলক্ষ্যে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এদিন রামকৃষ্ণ মিশনে পূজো দেখতে স্বপরিবারে গিয়েছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

প্রসঙ্গত, গোটা ত্রিপুরা শারদ উত্সবে মেতে উঠেছে। মা দুর্গার আরাধনায় সর্বত্র উল্লাসের পরিবেশ তৈরি হয়েছে। প্রথা মেনে প্রতি দুর্গা অষ্টমী-তে কুমারী মা-র পূজা উদযাপিত হয়ে আসছে। আজ কুমারী মা-র আরাধনায় রাজ্যবাসী ব্রতী হয়েছেন। ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী মা রূপে আজ পূজা করা হয়েছে। ওই পূজা দেখতে হাজারো দর্শনার্থী ভিড় জমিয়েছে। এদিন রামকৃষ্ণ মিশনে মায়ের কাছে প্রার্থনা করতে গিয়েছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। এদিন তিনি আপামর জনগণকে দূর্গা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, রাজ্যবাসী ও দেশের মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি তিনি এই পূর্ন তিথিতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়তে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

জনৈক পুরোহিত বলেন, শাস্ত্রানুযায়ী কুমারী পুজোর উৎপত্তি হয় কোলাসুর-কে বধ করার মধ্যে দিয়ে। শাস্ত্রে বর্ণিত রয়েছে কোলাসুর এক সময় স্বর্গ ও মর্ত্যের অধিকার নেওয়ার ফলে, দেবতাগণ মহাকালীর শরণাপন্ন হন। দেবগণের ডাকে সাড়া দিয়ে দেবী পুর্নজন্ম-এ কুমারীরূপে কোলাসুর-কে বধ করেন। এর ফলে মর্ত্যে কুমারী পুজার প্রচলন শুরু হয়েছে।

Releated Posts

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top