News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেপিএনআইসি সিল করল পুলিশ, যোগী সরকারকে তোপ অখিলেশের
Image

জেপিএনআইসি সিল করল পুলিশ, যোগী সরকারকে তোপ অখিলেশের

লখনউ, ১১ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের গোমতীনগরের জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল সেন্টার (জেপিএনআইসি) সিল করে দিয়েছে পুলিশ। জেপিএনআইসি-র চারিদিকে ব্যারিকেড করা হয়েছে, পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বাড়ির বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সমাজবাদী পার্টির কার্যালয়ের বাইরেও। শুক্রবার জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী, এই উপলক্ষে গোমতী নগরে জেপিএনআইসি-তে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নির্ধারিত সফরের আগেই এই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অখিলেশ যাদব বলেছেন, “এই টিনের সীমানা তৈরি করে সরকার কিছু আড়াল করতে চাইছে। কেন তাঁরা আমাদের একজন মহান নেতাকে সম্মান জানাতে দিচ্ছে না? এটা প্রথমবার হচ্ছে না। প্রতি বছরই জয়প্রকাশ নারায়ণ জয়ন্তীতে কর্মী ও নেতারা জড়ো হয়ে তাঁকে শ্রদ্ধা জানান। সরকার কি লুকাতে চাইছে?

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top