News Flash

  • Home
  • দেশ
  • ভক্তদের জীবন ভয়মুক্ত হোক, দেবী কালরাত্রির কাছে প্রার্থনা প্রধানমন্ত্রী মোদীর
Image

ভক্তদের জীবন ভয়মুক্ত হোক, দেবী কালরাত্রির কাছে প্রার্থনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার শারদীয়া নবরাত্রির সপ্তমীতে দেবী কালরাত্রির কাছে প্রার্থনা করেছেন যে, সকল ভক্তের জীবন যেন ভয়মুক্ত হয়। প্রধানমন্ত্রী বলেন যে, দেবীর কৃপায় সব ভক্তের জীবন ভয়মুক্ত হোক এটাই আমার কামনা। উল্লেখ্য, নবরাত্রির সপ্তম দিনে দেবী দুর্গার রূপ দেবী কালরাত্রির পূজা করা হয়।  

প্রসঙ্গত, শারদীয়া নবরাত্রির সপ্তম দিনে বুধবার দেশের বিভিন্ন মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় আরতি ও পূজার্চনা করলেন ভক্তরা। দিল্লির ছতরপুরের শ্রী আধ্যা কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরে আরতি করেন ভক্তরা। নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির পুজো করা হয়। ভক্তরা এদিন সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কনকা দুর্গা মন্দিরে যান এবং মূলা নক্ষত্রামে প্রার্থনা করেন। শারদীয়া নবরাত্রির সপ্তম দিন উপলক্ষে ভক্তরা অযোধ্যার মা পাথেশ্বরী দেবী মন্দিরে প্রার্থনা করেছেন। উত্তর প্রদেশের মির্জাপুরের বিন্ধ্যাচল মন্দিরেও ভক্তদের ঢল নামে। ভারতীয় ক্রিকেটার ময়ঙ্ক আগরওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ ও ভি বিজয় কুমার এদিন উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে পূজার্চনা করেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top