News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জামিনে মুক্ত ট্রাফিক পুলিশকে হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার যুবক, মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার।
Image

জামিনে মুক্ত ট্রাফিক পুলিশকে হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার যুবক, মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর: ট্রাফিক পুলিশকে হেনস্থা করার দায়ে তিন যুবককে আটক করছিল পুলিশ। কিন্তু তাদের জামিন দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিকট বিস্ময় প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও মন্ত্রীসভার জনৈক সদস্যের বিরুদ্ধে  সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানো অভিযোগও তুলেন তিনি।

মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে এক চিঠি প্রেরণ করে করে বিরোধী দলনেতা বলেন, গত ২ অক্টোবর কর্তব্যরত এক ট্রাফিক আধিকারিককে গালিগালাজ করে যেভাবে অপদস্ত করা হয়েছে তা অত্যন্ত নিন্দাজনক। যদিও জনগনের চাপে পড়ে এই ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তাদের বর্তমানে জামিনে মুক্ত করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।

তিনি আরো বলেন, এই তিন যুবক যেভাবে প্রকাশ্য দিবালোকে এক কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা করেছে এর পরিপ্রেক্ষিতে তাদের জামিন প্রদান করায় তিনি পুলিশের ভূমিকায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

পাশাপাশি কদমতলার ঘটনায় তিনি অভিযোগ করে বলেন, সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করছেন মন্ত্রিসভার সদস্য। যার ফলে জনগনের মধ্যে উস্কানিমুলক বার্তা পৌঁছাচ্ছে। এইসব বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে আইজের শাসন প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top