News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের ৪৯তম পূজায় এবারের থিমআন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপ
Image

তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের ৪৯তম পূজায় এবারের থিমআন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ অক্টোবর: খোয়াই জেলার বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির মধ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও অন্যতম বিগ বাজেটে শারদীয়া দুর্গোৎসবের ব্রতি হয়েছে তেলিয়ামুড়া বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইয়ূর্থ ক্লাবের সদস্যরা। এবছর ৪৯তম বছরে পা রাখলো দশভূজা দেবীর আরাধনা।

প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি শারদীয়া দুর্গোৎসবের মাধ্যমে জাতির ধর্ম-বর্ণ সকল অংশের মানুষদের মধ্যে দশভূজা দেবীর আরাধনে ব্রতী হয়ে আকর্ষণীয় থিম দর্শনার্থীদের কাছে তুলে ধরে ক্লাবের সদস্যরা। এই বছরে পুজোর থিম আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের উত্তর, সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা হচ্ছে প্যান্ডেল। ক্লাব সভাপতি সঞ্জিত কুমার দাস, ক্লাব সম্পাদক পিন্টু দাস, পুজো কমিটির সম্পাদক খোকন দেবনাথ বলেন উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে কেনইবা এই বছরের পূজোর থিম বেছে নিয়েছেন।  প্রোগ্রেসিভ ইয়ুর্থ ক্লাবের এই বছরের আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের উত্তর সেন্টিনেল  দ্বীপের  উপজাতি আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে। সেন্টিনেলী জনগোষ্ঠী হল আন্দামানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী।

বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত একটি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই জাতি দক্ষিণ এশিয়া জনগোষ্ঠী গুলোর একটি। গ্রেট আন্দামান উত্তর সেন্টিনেলী দ্বীপপুঞ্জে এই জনগোষ্ঠীর বাস। বহিরাগতদের ওপর আক্রমণাত্মক মনোভাবের জন্য তারা বিশেষভাবে পরিচিত। সেন্টিন্যালী জাতি মূলত একটি শিকারী-নির্ভর জাতি। তারা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ শিকার, মাছ ধরা, এবং বন্য লতাপাতা  সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষিকাজ করা বা আগুন ব্যবহারে প্রমাণ পাওয়া যায় না।

যারা বাইরের বিশ্বের সাথে কোনও যোগাযোগকে মেনে নেয়নি, অনেক সময় হিংস্রতার সাথে প্রত্যাখান করেছে। তারা আধুনিক সভ্যতার শেষ যোগাযোগ বিহীন মানুষদের মধ্যে একটি উপজাতি, আধুনিক সভ্যতা কার্যত যাদের ছুঁতে পারেনি। এসব বিষয়গুলি   এই বছরের উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা থিমে তুলেছেন প্রোগ্রেসিভ ইয়ুর্থ ক্লাবের সদস্যরা। এই বছরে পুজোর বাজেট প্রায় ২৬ লক্ষাধিক হবে বলে জানান ক্লাবের সদস্যরা। উত্তর সেন্টিনেল দ্বীপের আদলে তৈরি করা মন্ডপের কাজ চলছে প্রায় দে ড় মাস ধরে। কোলকাতার শিল্পীদের দ্বারা তৈরী এই মন্ডপ। আলোকসজ্জায় রয়েছে কোলকাতা এবং স্থানীয় ইলেক্ট্রিশিয়ান। প্রতিমা তৈরী করেছেন রাজধানী আগরতলার শিল্পী।

Releated Posts

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো, দুর্যোগেও ময়দানে নিগম কর্মীরা, তদারকিতে স্বয়ং মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ এপ্রিল : প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত গোটা রাজ্য। গত দুদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে শুধু…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top