News Flash

  • Home
  • দিনের খবর
  • সঞ্জয়ের হাতে তুলে দেওয়া হল প্রথম চার্জশিট
Image

সঞ্জয়ের হাতে তুলে দেওয়া হল প্রথম চার্জশিট

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের হাতে তুলে দেওয়া হল প্রথম চার্জশিট। মঙ্গলবার তাঁকে শিয়ালদহ কোর্টে সশরীরে হাজির করানো হয়েছিল। সেখানেই ধৃত সিভিকের হাতে সেই চার্জশিট তুলে দেওয়া হয়েছে। তিনি সই করে গ্রহণ করেছেন চার্জশিট।

শিয়ালদহ আদালতে সোমবার আর জি কর-কাণ্ডে প্রথম চার্জশিট জমা করেছিল সিবিআই। বিচারক তা গ্রহণ করেছেন। বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অতিরিক্ত জেলা দায়রা বিচারকের কাছে মঙ্গলবার পাঠানো হয় সেই চার্জশিট।

হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার ৫৮ দিনের মাথায় সোমবার চার্জশিট জমা করে সিবিআই। সূত্রের দাবি, ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নামের উল্লেখ রয়েছে চার্জশিটে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (দীর্ঘ ক্ষণ সংজ্ঞাহীন থাকা অবস্থায় ধর্ষণ) এবং ১০৩ (১) (খুন) ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। সেই চার্জশিট মঙ্গলবার ধৃতের হাতে তুলে দেওয়া হয়। পরে তা ধৃতের আইনজীবীর কাছে দেওয়া হয়।

প্রসঙ্গত, নার্কো পরীক্ষার ক্ষেত্রে ধৃতের সম্মতি না মেলায় কেন্দ্রীয় সংস্থার আবেদন খারিজ হয়েছিল আদালতে। এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন অভিযুক্ত। গত শুনানিতে তাঁর আইনজীবী দাবি করেছিলেন, জেলে একাকিত্বে ভুগছেন ধৃত সিভিক। অভিযুক্তকে জেলের মধ্যে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করার আর্জি জানিয়েছিলেন তিনি।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top