News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ত্রিপুরা জেলার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বস্ত্র বিতরণ
Image

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ত্রিপুরা জেলার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৮ অক্টোবর: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ত্রিপুরা জেলার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় বিলোনিয়াস্থিত আবুল কালাম কমিউনিটি হলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০০টি পরিবারকে নতুন শাড়ি ও জামা সহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ,কাউন্সিলর ধ্রুব প্রসাদ মজুমদার,কাউন্সিলর মৃণাল দাস,এলডিম টি টনসিং।

ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ত্রিপুরা জেলার আঞ্চলিক কর্মাধ্যক্ষ সুজিত রায়,বিলোনিয়া শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় দাস,বরপাথারি শাখার ম্যানেজার অনিল কুমার সাহু সহ ব্রাঞ্চগুলির কর্মী ও আধিকারিকরা।
আজকের এই মহতী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যনীয়।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top