News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিন দফা দাবিতে সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ডেপুটেশন এসএফআই-র
Image

তিন দফা দাবিতে সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ডেপুটেশন এসএফআই-র

আগরতলা, ৮ অক্টোবর: তিন দফা দাবিতে সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ডেপুটেশনে মিলিত হয়েছেন এসএফআই রাজ্য কমিটির নেতৃত্বরা। সংগঠনের তরফে আগামী দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে দপ্তরের অধিকর্তাকে হুশিয়ারী দিয়েছেন।

এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, সংখ্যালঘু কল্যাণ দপ্তরে অধীনে বিএড, ডিইএলএড কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের অর্থরাশি ৯০ হাজার টাকা থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এখন তাঁদের ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এবিষয়ে দপ্তরের অধিকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে অর্থরাশি পেতে কিছু সমস্যা হচ্ছে। যার কারণে স্কলারশিপের টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। এদিন সন্দীপন দেব আরও বলেন, ছাত্র ছাত্রীদের স্কলারশিপের টাকা কমিয়ে দেওয়ার ফলে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। তাই দপ্তরের নিকট তিন দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলো হল, সংখ্যালঘু কল্যাণ দপ্তরকে পূর্বেকার নোটিফিকেশনে অনুযায়ী বিএড ও ডিইএলএড কোর্সে পাঠরত সুবিধাভোগী ছাত্রছাত্রীদের ৯০ হাজার টাকা প্রদান করা, বিএড ও ডিইএলএড কোর্সে সমযোগ্যতা সম্পন্ন (প্রাপ্ত নম্বরের ভিত্তিতে) সকলকে মেধা তালিকায় স্থান দিয়ে দপ্তরের আর্থানুকূল্যে ভর্তির সুযোগ নিশ্চিত করা এবং প্রতিবছর যথাসময়ে মেধা তালিকা প্রকাশ ও স্টাইপেন্ড প্রদান করা হোক।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top