News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা দু-তিন দিনের মধ্যে মিটিয়ে দিতে দপ্তরকে নির্দেশ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা দু-তিন দিনের মধ্যে মিটিয়ে দিতে দপ্তরকে নির্দেশ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর: উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা দু-তিন দিনের মধ্যে যেভাবেই হোক মিটিয়ে দিতে দপ্তরের অধিকর্তা এবং সচিবকে কড়া নির্দেশ দিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।  উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ নিয়ে এ বছর ও তালবাহানা শুরু করেছে জনজাতি কল্যাণ দপ্তর। একাংশ ছাত্র-ছাত্রী এখনো পর্যন্ত স্কলারশিপ এর টাকা পাননি। এ নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে শামিল হয়েছে। আন্দোলনে যাবার সঙ্গত কারণ রয়েছে বলেও পরোক্ষে শিকার করে নিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রায় ২ মাস আগে টাকা রিলিজ করা হয়েছে। দপ্তর কে তিনি নির্দেশ দিয়েছিলেন শীঘ্রই তাদের  স্কলারশিপ এর টাকা মিটিয়ে দিতে। কিন্তু দপ্তরের কিছু অফিসারের গাফিলতিতে স্কলারশিপের টাকা তারা সময় মত পায়নি বলে মন্ত্রী নিজেই অভিমত ব্যক্ত করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বলেন তিনি আজ দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন। কোন ছাত্র ছাত্রীর কাগজপত্রে কোন ধরনের জটিলতা থেকে থাকলে দ্রুত সেগুলো মীমাংসা করে প্রত্যেককে কলারশিপের টাকা শীঘ্রই মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top