News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবিপি হাসপাতালে জটিল কার্ডিয়াক ইন্টারভেনশন
Image

জিবিপি হাসপাতালে জটিল কার্ডিয়াক ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর: এজিএমসি এবং জিবিপি হাসপাতালে প্রথমবারের মতো ডিফিব্রিলেটর (সিআরটি-ডি) সহ জটিল কার্ডিয়াক রিসিস্ক্রোলাইজেশন থেরাপি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নোয়াগাঁওয়ের বাসিন্দা ৭২ বছর বয়সী ওই রোগীকে গুরুতর হার্ট ফেইলিওর এবং সম্পূর্ণ হার্ট ব্লক নিয়ে ভর্তি করা হয়েছিল। তার শরীরে দ্রুত অস্থায়ী পেসমেকার প্রতিস্থাপন করা হয়। মেডিসিন আইসিইউতে রেখে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল করা হযেছিল। তার শারীরিক গুরুতর অবস্থা বিবেচনা করে ইনোভেটিভ (সিআরটি-ডি) ইমপ্ল্যান্টেশনের পরিকল্পনা করা হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সফলভাবে আড়াই ঘন্টা ব্যাপী জটিল এই অস্ত্রোপচার করা হয়েছিল।

এই অস্ত্রোপচারে ছিলেন জিবিপি অ্যান্ড আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী, কার্ডিওলজিস্ট ডাঃ রাকেশ দাস, অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ সুরজিত পাল, কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ মণিময় দেববর্মা এবং কার্ডিওলজি বিভাগের জুনিয়র চিকিৎসক ডাঃ অর্থাপ্রতিম নাথ, ডাঃ সম্রাট দাস, ডাঃ অসমিন চাকমা, ডাঃ সাগর দেবনাথ, ডাঃ এরিস্টোল ত্রিপুরা এবং ডাঃ আনেশা দেবনাথ প্রমুখ। এছাড়া এই অস্ত্রোপচারের টিমে ক্যখল্যাব নার্স ছিলেন দেবব্রত দেবনাথ, প্রাণকৃষ্ণ দেব, মানস দত্ত, ভিভিক্ষা মজুমদার।

ইকো টেকনোলজিস্ট ছিলেন কিষাণ রায় এবং ক্যখল্যাব টেকনিশিয়ান ছিলেন সঞ্জয় ঘোষ প্রমুখ। অস্ত্রোপচারের পর রোগীর উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে, ফলোআপের সময় রোগীর শারীরিক পরিস্থিতি উন্নতি দেখা যায়। বহিরাজ্যের তুলনায় কম খরচে অস্ত্রোপচার এখানে করা হয়। রোগীর পরিবার রাজ্যে কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজির উন্নত চিকিৎসার সুযোগ উপলব্ধ করার জন্য এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষকে ও ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top