News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একবছরে এনডিপিএস মামলায় মোট ১৭২ জন আটক, ৩২৫৪ কেজি গাঁজা উদ্ধার
Image

একবছরে এনডিপিএস মামলায় মোট ১৭২ জন আটক, ৩২৫৪ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর: গত এক বছরে রেল পুলিশ নেশা বিরোধী অভিযান এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে। এছাড়া রেলের যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া বেশ কিছু সংখ্যক মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

রেল পুলিশ নেশা বিরোধী অভিযান এবং অনুপ্রবেশকারীদের আটক করার অভিযানে গত এক বছরে দারুন সাফল্য পেয়েছে। জিআরপির ডেপুটি সুপারেন্ডেন্ট সৌমেন সরকার মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান এবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত এনডিপিএস মামলায় মোট ১৭২ জনকে আটক করা হয়েছে। ৩২৫৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ৮৪১১ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ৩১৪ গ্রাম হিরোইন এবং ১৭৫০টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ২৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতার করা হয়েছে ১৮ জন রোহিঙ্গাকে। ৫৪ জন ভারতীয় মানব পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়েছে রেল পুলিশ। এছাড়া বিভিন্ন সময়ে ত্রিপুরার বিভিন্ন রেল স্টেশন থানাগুলোতে মিসিং করা  প্রায় ৩২ টি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে জিআরপি । ডেপুটি সুপারেন্ডেন্ট  সৌমেন সরকার  জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top