News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের তৎপরতা, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অবৈধ মদ, আটক ১
Image

পুলিশের তৎপরতা, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অবৈধ মদ, আটক ১

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৭ অক্টোবর:
দূর্গাপূজার প্রাকমুহুর্তে নেশা বিরোধী অভিযানে বিশেষ সফলতা অর্জন করলো কল্যাণপুর থানার পুলিশ। এই অভিযানের ফসল হিসেবে আটক করা হলো এক মদ বিক্রেতাকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে কল্যানপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার দাবি করেছেন গোপন এবং সুনির্দিষ্ট খবরের ভীতিতে থানা এলাকার লক্ষচন্দ্র পাড়াতে বিশেষ অভিযান সংঘটিত হয়।

এই অভিযানে গিয়ে পুলিশ জনৈক নরেশ দেববর্মার বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি অবৈধভাবে মদ মজুদ এবং বিক্রি করার অভিযোগে সংশ্লিষ্ট বাড়ির মালিক নরেশ দেববর্মাকে আটক করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে।

পাশাপাশি কল্যাণপুর থানার পুলিশের তরফ থেকে সমস্ত অংশের সাধারণ মানুষের কাছে আবেদন করতে গিয়ে জানানো হয়েছে আগামী দিনের দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করার জন্য পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং এক্ষেত্রে সর্বসাধারণ যাতে করে সাধ্যমত পুলিশকে সাহায্য সহযোগিতা করে তার জন্য কল্যাণপুর পুলিশের তরফ থেকে সংশ্লিষ্ট সকলের কাছে বিনম্র ভাবে আবেদন জানানো হয়। পুলিশের আজকের এই সফল অভিযান নিশ্চিতভাবে আসন্ন দূর্গা পূজার প্রাক মুহূর্তে কল্যাণপুর জুড়ে বিশেষ বার্তা তৈরি যে করবে, এতে কোন সন্দেহের অবকাশ নেই।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top