News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ছয় বছরের বিজেপি সরকারের অপদার্থতা ও অপশাসনের ফলস্বরূপ কদমতলার ঘটনা : বিরোধী দলনেতা
Image

ত্রিপুরায় ছয় বছরের বিজেপি সরকারের অপদার্থতা ও অপশাসনের ফলস্বরূপ কদমতলার ঘটনা : বিরোধী দলনেতা

আগরতলা, ৭ অক্টোবর : ত্রিপুরায় ছয় বছরের বিজেপি সরকারের অপদার্থতা ও অপশাসনের ফলস্বরূপ কদমতলার ঘটনা। যাঁরা রাজ্যে অশান্তি পরিবেশ তৈরী চেষ্টা করছেন তাঁরা এই ভূমিকা থেকে বিরত থাকুন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কদমতলার ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তাঁর অভিযোগ, রাজ্যে হঠাত করে এই ঘটনাগুলি হচ্ছে না। ত্রিপুরায় ছয় বছরের বিজেপি সরকারের অপদার্থ ও অপশাসনের ফলস্বরূপ কদমতলা , গন্ডাছড়া, ও রানীরবাজারের ঘটনা। রাজ্যে অসংবিধানিক শক্তিরা থানা, পঞ্চায়েত এবং সবস্তর চালাছে। এমনকি মহাকরণে বসে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছেন । প্রতিনিয়ত শাসক দলের বাইক বাহিনীর দ্বারা জনগন অতিষ্ঠ হয়ে পড়ছেন । সারা রাজ্যে চাঁদার জুলুমবাজি চলছে। যার কারণে গতকাল কদমতলার ঘটনাটি ঘটেছে।

এদিন তিনি আরো বলেন, উত্সবের মরসুমে মুষ্ঠিমেয় লোকের অনভিপ্রেত ভূমিকার জন্য গোটা রাজ্যবাসীকে উদ্বেগের মধ্যে দিন কাটাবেন। যাঁরা রাজ্যে অশান্তি পরিবেশ তৈরী চেষ্টা করছেন তাঁরা এই ভূমিকা থেকে বিরত থাকুন। এদিন তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট মন্ত্রী সুধাংশু দাস এবং টিঙ্কু রায়কে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্য থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছেন।কারণ, তাঁরা পূর্বেও রাজ্যের সাম্প্রদায়িক ঘটানায় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top