News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে সাড়া জাগিয়ে দেবী দূর্গার আরাধনায় একত্র সংঘ
Image

কল্যাণপুরে সাড়া জাগিয়ে দেবী দূর্গার আরাধনায় একত্র সংঘ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৭ অক্টোবর:
ভৌগলিক আয়তনের দিক দিয়ে কল্যাণপুর ছোট জায়গা হলেও এই সময়ের মধ্যে চিরাচরিত সংস্কৃতির বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্নভাবে আধুনিকতার সাজে সাজতে গিয়ে কল্যাণপুর গোটা রাজ্যের মধ্যে একটা সমীহ করার মত জায়গায় পৌঁছে গেছে।

এই অবস্থায় দাঁড়িয়ে প্রতি বছর কল্যাণপুরে ব্যাপক জাঁকজমক ভাবেই দুর্গাপূজার আয়োজন হয়ে চলে। এবার ভয়াবহ বন্যার পর কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থা যখন প্রভাবিত তখন দুর্গাপূজা আয়োজন নিয়ে দিকে দিকে নানাবিধ প্রশ্ন তৈরি হয়। এই অবস্থায় দাঁড়িয়ে কল্যাণপুরের অন্যতম বনেদি ক্লাব একত্র সংঘ এবারও অনেকটা সাড়া জাগিয়েই দুর্গাপূজা আয়োজন করতে চলেছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ইতিমধ্যে একত্র সংঘ চত্বরে বড়সড়ো প্যান্ডেল তৈরি হচ্ছে, খবর নিয়ে জানা গেছে স্থানীয় শিল্পীদের দ্বারা মন্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা তৈরি সহ যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে এ বছর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্লাব সদস্যরা বাহ্যিকভাবে কোন চাঁদা আদায় না করে নিজেদের উদ্যোগেই সম্মিলিতভাবে পূজা আয়োজন করছে।

পাশাপাশি অন্যান্য বারের মত সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচিও একত্র সংঘের তরফ থেকে হাতে নেওয়া হচ্ছে বলে খবর। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে বন্যাকে পেছনে ফেলে দুর্গাপূজা আয়োজনে কল্যাণপুরের একত্র সংঘ স্বমহিমায়।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top