News Flash

  • Home
  • দেশ
  • পূর্বাভাস থাকলেও পুজোয় ভোগাবে না বৃষ্টি, আবহাওয়া থাকবে মনোরমই
Image

পূর্বাভাস থাকলেও পুজোয় ভোগাবে না বৃষ্টি, আবহাওয়া থাকবে মনোরমই

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর সময়ও বৃষ্টি হতে পারে, তবে পূর্বাভাস থাকলেও পুজোয় ভোগাবে না বৃষ্টি। আবহাওয়া থাকবে মূলত মনোরমই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার, অষ্টমী-নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে চলবে বৃষ্টি। কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই চার জেলা হল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরবঙ্গেও আগামী শনিবার, অষ্টমী-নবমী পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি। জেলার সব অংশে বৃষ্টি হবে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।

Releated Posts

রাম মন্দির দান-চুরি মামলা ঘিরে রাজনৈতিক তরজা, রাহুল-খাড়গের চিঠিকে ঘিরে এনডিএ-ভারত জোটের বাকযুদ্ধ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র রাজনৈতিক সংঘাতের সৃষ্টি…

ByByNews Desk Jul 19, 2026

শ্রম, অগ্নি নিরাপত্তা, ব্যবসা সহজীকরণ-সহ ৯টি বিলে অনুমোদন মধ্যপ্রদেশ মন্ত্রিসভার, বিধানসভায় পেশ হবে বর্ষাকালীন অধিবেশনে

ভোপাল, ১৯ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ মন্ত্রিসভার বৈঠকে শ্রম, অগ্নি নিরাপত্তা, ব্যবসা সহজীকরণ, শিক্ষা…

ByByNews Desk Jul 19, 2026

সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে গড়ে ওঠা অবৈধ মাছের ভেড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অভিযান শুরু বন দফতরের

কলকাতা, ১৯ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ বনভূমি ধ্বংস করে গড়ে…

ByByNews Desk Jul 19, 2026

ভুয়ো ওএমআর শিটের বিরুদ্ধে কড়া এনটিএ, এআই-তৈরি নথি জমা দিলে আইনি পদক্ষেপের সতর্কবার্তা

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): পরীক্ষা সংক্রান্ত নথি জালিয়াতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ভুয়ো ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top