News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জল সহ অন্যান্য দাবি পূরণের জন্য পূর্ত দপ্তরের কার্যালয়ে বিক্ষোভে সামিল সিপিআইএম
Image

পানীয় জল সহ অন্যান্য দাবি পূরণের জন্য পূর্ত দপ্তরের কার্যালয়ে বিক্ষোভে সামিল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ অক্টোবর:
পানীয় জলসহ অন্যান্য দাবি পূরণের জন্য পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন প্রদানের পরও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করায় সোমবার অফিসে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম।

বিগত কিছুদিন আগে তেলিয়ামুড়া মহকুমার রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যাকে একত্রিত করে বিরোধী সিপিআইএম দলের তরফ থেকে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। তবে এই ডেপুটেশন প্রদানের প্রায় একমাস অতিক্রম হতে চললেও প্রশাসনিকভাবে দাবি পূরণের কোন উদ্যোগে গ্রহণ করা হয়নি।

এরই পরিপ্রেক্ষিতে আজ সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি তেলিয়ামুরার অম্পি চৌমুহনীতে এক বিক্ষোভ কর্মসূচি প্রতিপালন করে।এই বিক্ষোভ কর্মসূচিতে সিপিআই এম  মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, মহকুমা নেতৃত্ব সুবীর সেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে সুবীর সেন দাবি করেন এক মাসের বেশি সময় অতিক্রম হলেও প্রশাসনিকভাবে দাবী পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। শ্রী সেন দাবি করেন আগামী দিনেও সাধারণ মানুষের পক্ষে সিপিআইএম দলের লড়াই এবং আন্দোলন অব্যাহত থাকবে।
_______

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top