News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের বনাসকাঁথায় বাস উল্টে মৃত্যু ৪ পুণ্যার্থীর, আহত কমপক্ষে ২৫ জন
Image

গুজরাটের বনাসকাঁথায় বাস উল্টে মৃত্যু ৪ পুণ্যার্থীর, আহত কমপক্ষে ২৫ জন

বনাসকাঁথা, ৭ অক্টোবর (হি.স.): গুজরাটের বনাসকাঁথা জেলায় বাস উল্টে প্রাণ হারালেন ৪ জন পুণ্যার্থী। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের অবস্থা সঙ্কটজনক। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। আম্বাজি দর্শন করে বাসে চেপে ফিরছিলেন পুণ্যার্থীরা। বনাসকাঁথার কালেক্টর মিহির প্যাটেল বলেছেন, “সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ আম্বাজি দর্শন করে ফেরার পথে একটি বাস ত্রিশূল্য ঘাটের কাছে হঠাৎ উল্টে যায়। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে, ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।” চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top