News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু এক স্কুল ছাত্রীর
Image

গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু এক স্কুল ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ অক্টোবর:
বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে যান দুর্ঘটনা রীতিমতো ভয়ংকর চেহারা ধারন করেছে। সোমবার সাত সকালে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানা এলাকার ৩৯ মাইল এলাকাতে দৈত্যাকৃতির এক বাস গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১৩ বছর বয়সি স্কুল ছাত্রীর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

অসম আগরতলা জাতীয় সড়কে ৩৯ মাইল এলাকায় পথ দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বাস গাড়িটি আগরতলার দিক থেকে বহিঃ রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল। ৩৯ মাইল এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে দূরে সরে যায় এবং সেই সময় এক ছাত্রী গাড়ির চাকার তলে পিষ্ট হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও গাড়ির চাকার নিচে আটকে থাকা মেয়েটিকে উদ্ধার করতে পারছিল না।

ড্রজারের সাহায্যে মেয়েটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও আরো দুইজন গুরুতর আহত হয়েছে বলে খবর। ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অনুমান করা হচ্ছে চালকের অসাবধানতার ফলেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

বিশেষ করে যেভাবে পাহাড়ি পথের দৈত্যাকৃত বাস গাড়িগুলো প্রচন্ড গতি নিয়ে চলে সেই বিষয়ে প্রশাসন’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি উঠছে। এদিকে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top